Showing posts with label My life. Show all posts

আজ বসন্ত


স্কুল বেলায় আমার পরীক্ষা হত ঠিক এই রকম একটা সময়েই। আসেপাশের পাড়ায় দুই একটা বাসন্তী পূজা, ঝকঝকে নতুন পাতায় আমের মুকুল.. সব মিলেমিশে আমাদের বসন্ত। পরীক্ষার টেনসন আর মনে বসন্তের রঙ - কেমন একটা ছটফটে ভাব।

তাই ভাবছিলাম আরেকটা বসন্ত আমার পরীক্ষা দিতে দিতেই কেটে যাবে। এটা ঠিক বোর্ড বা ইউনিভার্সিটি ধরনের সার্বজনীন পরীক্ষার মত না। এটা প্রকান্ড, বড্ড ব্যাক্তিগত, নিজেকে সঠিক প্রমান করার পরীক্ষা।

জীবনের তিরিশতম বছরটাতেও আমি আমার ছাত্র ছাত্রসুলভ চর্চাকেই আপন করে নিয়েছি। এবার পালা করে তবেই আবার নতুন শ্রেনীতে ওঠা যাবে। ব্যাবসায়ী শ্রেনী।

মেঘলা হাওয়ায় সুষ্কতা হারিয়ে যায়নি এখনো, পাতা ঝরার বিকেল গুলো ঠিক আগের মতই। তিস্তা পাড়ের ধুলো ওড়ে আগের মতই।

আমার বাড়ির একতলা ছাদের উপর শুকনো পাতার ঝুমুর এখনো আগের মতই। আর কচি পাতাগুলোয় প্রানের ঊচ্ছাস। আমি কান পেতে শুনি- দূরে কোথাওবা একটা কুকুর কিছু একটা বলছে, আর অন্য কুকুরেরা সারা দিচ্ছেনা কেন...(?)

যাই হোক ধুলো উড়লো, পাতা ঝরল অনেক, তবু অন্ধকারে ছাদে হলকা হাওয়ায় ঘোলাটে আকাশ... নিজেকে কেমন যেন পরীক্ষার্থী ছাত্র বলে মনে হয়। শিশু অবস্থায় ছাত্র বানিয়েছে জীবন। এখনো রোজ রোজ নতুন অধ্যায় শিখি...।

Read More

Chemical Happiness



যখন ক্লান্তির প্রতি ক্ষমাহীন আমি, মনের টানে কাজের সন্ধানে আবুঝ রাত গুলিকে চুমুকে চুমুকে নীল করে ফেলি, তখন আমি রাসায়নিক ভাবেই নিজেকে খুসি বলে মেনে নিতে পারি। কিন্তু কেনো মিশেযায় স্বত্তার সমস্ত ভিন্নতা, একা একমেব অদ্বিতিয়ম রাসায়নিক আমি...
Posted by Picasa

Read More

Best of My Photography 1






Best of My Photography

Read More

আমি তোমার পিছে একটু দুরে বেড়াই ঘুরে ঘুরে

মান আর সম্মানের সাথে বেঁচেথাকা একটা লড়াই। তবুও আমরাকি ভালো যোদ্ধা? একাকি বাঁচাটাকি জীবন থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়? আমরা কখন কি বাঁচার মানে খুজেপাই ক্লান্ত বিছানায়, বালিসে মুখ গুজে?

না। আমি তোমাদের দলে নেই। আমি তোমার থেকে একটু পিছে, একটু নিচে। নিজের চেনা অচেনার গন্ডি ভেঙেঁ, জীবনের মানে খুজেফিরি। না আমি সবার পিছে, সবার নিচে সবহারাদের মাঝে, ঈশ্বর হয়েযেতে চাইনি। তবুও একটু পিছিয়ে গেছি। তোমরা যখন নিজেরটা গুছিয়ে রাখতে ব্যাস্তছিলে, আমার মনছিল সীমানা পেরিয়ে যাওয়ার চেষ্টায় মগ্ন। তাই আলগছে পরেছিল ভবিস্যতের নির্মাণ উপকরণ। সেখান থেকেই পিছিয়ে যওয়ার শুরু।

তোমরা যখন শিতের দুপুরে, কমলার খোসা ছারাচ্ছিলে, রোদ্দুর গায়ে মেখে। আমি তিস্তার ধুলো মাখছিলাম, সারাগায়ে, দূর্লভ প্রজাতির এক একা মাঝির সাথে। ধুইয়ে দিত আমার নগর ভালবাসা, পশ্চিমের হলুদ রদ্দুরে। বালি আর জলের গন্ধ এখনও পাই, মাঝে মধ্যে, অফিস ফেরার পথে, পোড়াঁ ডিজেলের গন্ধকে হারমানিয়ে।

ক্রমশ>>

Read More

Life is beautiful space journey, spine and smooth motion, somewhere in deep notion of strings, still I feel so unsurprised but spellbound.. Thanks to YouAll